কষ্ট পেয়েও আমি তার পাশে থেকেছি: বুবলী

100

বিনোদন ডেস্ক: বুবলীর সঙ্গে প্রেম-বিয়ে ও ছেলে শেহজাদ খান বীর প্রসঙ্গে সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে খোলামেলা কথা বলেছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। সেখানে তিনি অপু-বুবলীর দিকে অভিযোগের তীর ছুড়ছেন। শাকিবের সেই বক্তব্যের জবাব দিয়েছেন অভিনেত্রী শবনম বুবলী।

নিজের সংসার ও ব্যক্তিগত জীবন নিয়ে সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। সেখানে তার স্ত্রী চিত্রনায়িকা শবনম বুবলীর বিষয়ও উঠে এসেছে। এর পর ব্যক্তিগত জীবন ও শাকিবের ভাষ্য নিয়ে নিজের অবস্থান খোলাখুলিভাবে তুলে ধরেছেন বুবলী।

তিনি বলেন, এসব বিতর্ক আমার কানে আসে। এসব বিষয়ে জিজ্ঞাসা করলে যখন বলেছে সত্য নয়, তখন তাই বিশ্বাস করেছি। কারণ তার কথা আমার কাছে গুরুত্বপূর্ণ এবং আমি তাকে বিশ্বাস করি। স্ত্রী হিসেবে, শেহজাদের মা হিসেবে এবং একজন সহকর্মী হিসেবে আমি সবসময় তার পাশে আছি। দিন শেষে আমি চাই সে ভালো কাজের সঙ্গে থাকুক, ভালো ভালো চিন্তা করুক।

অভিনেত্রী জানিয়েছেন, তিনি বিচ্ছেদের জন্য কখনোই বিয়ে করেননি। এছাড়া শাকিবকে সম্মান করেন বলেই অনেক ব্যাপারে কথা বলেন না তিনি।

গত মাসে নায়িকা বুবলীর সন্তান নিয়ে প্রকাশ্যে আসার পর থেকেই গুঞ্জন রয়েছে শাকিব-বুবলীর বিবাহবিচ্ছেদ নিয়ে। একই সময়ে গুঞ্জন ওঠে শাকিব হয়তো অপু বিশ্বাসের কাছে ফিরবেন।