পরিবর্তন চাইলে নির্বাচনে আসুন: কাদের

57

ঢাকা সংবাদদাতা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর কাদের বিএনপির উদ্দেশে বলেছেন, আপানারা পরিবর্তন চাইলে নির্বাচনে আসুন। অন্যান্য দেশে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও সেভাবে হবে। যাদের কাছে নালিশ করেন তাদের কোথায় তত্ত্বাবধায়ক আছে? এই ভূত মাথা থেকে নামান।

রোববার (২৩ অক্টোবর) বেলা ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

‘পদত্যাগ করে সেফ এক্সিট’ নিতে ক্ষমতাসীনদের প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের আহ্বান প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ফখরুল সাহেবের নিজের সেফ এক্সিট নেই। তার নিজেরই সেটা দরকার। যেভাবে লাঠিসোঁটা নিয়ে নেমেছেন এবং আবার অগ্নি সন্ত্রাসের আভাস দিচ্ছেন- এর পরিনাম শুভ হবে না।

তিনি বলেন, আমরা এক্সিট করবো না। আমরা ফাইটার, ফাইট করবো। বন্দুকের নল আমাদের ক্ষমতার উৎস নয়। আওয়ামী লীগের রাজনীতির ইতিহাসে ষড়যন্ত্র নেই। সেফ এক্সিট নির্বাচন, এটি সবার জন্য সেফ এক্সিটের জায়গা।