মিলন মাহমুদ : আগামী জানুয়ারী মাসে একটি সাধারণ পরিবারের জন্য গ্যাস বিদ্যুতের বিল বছরে ৪২০০ ( চার হাজার পাউন্ডের বেশি ) হওয়ার সতর্কতা দিয়েছে কর্নওয়াল ইনসাইট কনসালটেন্সি ফার্ম। অর্থাৎ বর্তমানে প্রতি মাসে গড়ে £ ১৬৪ এর পরিবর্তে এনার্জি বিল প্রতি মাসে ৩৫৫ পাউন্ড হতে পারে। যদিও এইমাসে দাম এর রেগুলেটরি বডি অফজেম তাদের সিদ্ধান্তের কথা জানাবেন বলেছেন এবং তারা অনুমান করেছেন এটি বছরে ২৮০০ পাউন্ড হতে পারে।















