দয়ামীর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের নাম পরিবর্তন

126

ওয়ানবাংলানিউজ: দয়ামীর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের এক বিশেষ সাধারণ সভা ও কাউন্সিলারদের সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে গত ১৯ জুলাই মঙ্গলবার। পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলের একটি রেস্টুরেন্টে আয়োজিত সভায় যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে ট্রাস্টিরা অংশনেন।

সংগঠনের সভাপতি তহুর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহিবুর রহমান লাভলুর পরিচালনায় সভায় সর্বসম্মাতিক্রমে সংগঠনের নাম পরিবর্তন করে দয়ামীল ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন করা হয়। এছাড়া বাংলাদেশে সংগঠনের নামে চ্যারেটি রেজিস্ট্রেশন ও ব্যাংক একাউন্ট কার্যক্রম শুরু করতে বর্তমান কমিটিকে অনুমোদন দেয়া হয়। এছাড়া সভায় সংগঠনের ট্রাস্টি ও পুনরায় নির্বাচিত কাউন্সিলার সদরুজ্জামান খানঁ, কাউন্সিরার মো: দিলোয়ার খান ও বালাগঞ্জ ওসমানী নগর এডুকেশন ট্রাস্টের সদস্য নির্বাচিত হওয়ায় আব্দুর রহিমকে সংবর্ধনা প্রদান করা হয়।

সভায় বক্তব্য রাখেন সর্বজনাব আলহাজ্ব কবির উদ্দিন, কাউন্সিলার সদরুজ্জামান খান, কাউন্সিলার মো: দেলোয়ার খাঁন, প্রফেসার মাসুদ আহমদ, মইজুল ইসলাম শাহজাহান, আনহার আলী, আব্দু রব, হাজী ইছাক আলী, আব্দুল ওয়াদুদ, মো: এ এফ সোয়াইব, জয়নাল আহমদ খান, এম মানিক খাঁন, আব্দুল খালিক, আলমাছ খাঁন, জামাল আহমদ খাঁন, আনছার উদ্দিন, বদরুল হুসেন জুনা চৌধুরী প্রমুখ।