ঢাকা সংবাদদাতা: শ্রীলঙ্কা পরিস্থিতি মনিটরিং করছে ভারত। এখনও পর্যন্ত শ্রীলঙ্কা থেকে কোনো শরণার্থী সংকট সৃষ্টি হয়নি। রোববার এসব কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি আরও বলেছেন, শ্রীলঙ্কাকে সহায়তা দিয়ে আসছে ভারত। এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মিরর। কেরালায় বিজেপির এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে জয়শঙ্কর আরও বলেন, আমরা শ্রীলঙ্কাকে সমর্থন দিচ্ছি। তাদেরকে সাহায্য করার চেষ্টা করছি। সব সময়ই আমরা সহায়ক। তারা (শ্রীলঙ্কা) তাদের সমস্যা নিয়ে কাজ করছে। আমরা দেখবো কি ঘটে।
ঠিক এই মুহূর্তে কোনো শরণার্থী সংকট নেই। উল্লেখ্য, কঠিন সময়ে প্রতিবেশী দেশের পাশে দাঁড়াতে ভারতের অব্যাহত অবস্থানের প্রতিফলন জয়শঙ্করের কথায়।















