আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে এক হাজার ৫০০ জন। এই ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য দেশটির ক্ষমতাসীন তালেবান সরকার এক হাজার কোটি আফগানি বরাদ্দের ঘোষণা দিয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।
মঙ্গলবার রাত দেড়টা নাগাদ ভূমিকম্প আঘাত হানে। এসময় দেশটির লোকেরা ঘুমাচ্ছিলেন। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খোস্ত শহর থেকে ৪৪ কিলোমিটার দূরের একটি স্থানে ভূমিকম্পটির উৎপত্তি হয়।
ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিকাল সেন্টারের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে, ভূমিকম্পটি আফগানিস্তান, পাকিস্তান এবং ভারতের ৫০০ কিলোমিটার এলাকাজুড়ে অনুভূত হয়েছে।
আফগান দুর্যোগ মন্ত্রণালয় এক ঘোষণায় জানিয়েছে, নিহতদের পরিবারকে ১ লাখ আফগানি করে দেওয়া হবে।















