ওয়ানবাংলানিউজ ডেস্ক: বাংলাদেশ বিশিষ্ট সাংবাদিক, লেখক, কলামিষ্ট ও একুশে গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরী চিকিৎসাধীন অবস্হায় ১৯শে মে ২০২২ লন্ডন সময় ভোরে লন্ডনের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ সেন্টারের সকল সদস্য গভীর ভাবে শোকাহত। তাঁর আত্মার মাগফেরাত কামনা করে সেন্টারের পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন ভাইস-চেয়ারম্যান যথাক্রমে মুহিবুর রহমান, শাহানূর খান, আশরাফ উদ্দীন, কবির উদ্দীন, মানিক মিয়া, গুলনাহার খান। সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, চীফ ট্রেজারার মামুন রশীদ, মিডিয়া সাব-কমিটির কনভেনর আলী আহমদ বেবুল ও চীফ এক্সিকিউটিভ এস এম মুস্তাফিজুর রহমান।















