ট্রেন থামিয়ে বাজারে মদ পান করতে গেলো চালক

291

আন্তর্জাতিক ডেস্ক: যাত্রীবাহী ট্রেন থামিয়ে বাজারে মদ পান করতে গিয়েছিলেন চালক, জড়িয়ে ছিলেন ঝামেলাতেও। ঘটনাটি ঘটেছে ভারতের বিহারের সমস্তিপুর জেলার হাসানপুর রেল স্টেশনে।

সাধারণত ওই ট্রেন হাসানপুর স্টেশনে দুই মিনিটের জন্য থামে। কিন্তু গত ২ মে সন্ধ্যায় ট্রেনটি প্রায় এক ঘণ্টা দাঁড়িয়েছিলো। যাত্রীদের প্রতিবাদের চালকের নেশাগ্রস্ত থাকার বিষয়টি জানতে পারেন রেলের কর্মকর্তারা।

হাসানপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার মনোজ কুমার চৌধুরী বলেন, যাত্রীরা রেলস্টেশনে বিক্ষোভ শুরু করলে আমরা চালকের কেবিনে যাই। সহকারী চালক করমবীর যাদব ওরফে মুন্না ইঞ্জিন রুম থেকে নিখোঁজ ছিলেন।

তিনি আরও বলেন, আমরা খবর পাই যে, হাসানপুর বাজারে এক ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় ঝামেলা করছে। সেখানে পৌঁছে আমরা তাকে আটক করি। জানতে পারি তিনিই হাসানপুরের ওই ট্রেনের চালক করমবীর। তার কাছ থেকে অর্ধেক বোতল মদ উদ্ধার করা হয়।

বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। ঘটনার পর, সমস্তিপুর জোনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার অলোক আগরওয়াল ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছেন।