ওয়ানবাংলানিউজ: বিলেতের ফটো সাংবাদিক, ভিডিওগ্রাফার ও সৃজনশীল মানুষদের সংগঠন ‘সফট বক্স’ এর উদ্যোগে বার্ষিক আনন্দ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২০ এপ্রিল বুধবার পূর্ব লন্ডনের অট্রিয়াম হলে এটি অনুষ্ঠিত হয়। লন্ডন, বার্মিংহাম, কার্ডিফ সহ যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে ফটো ও ভিডিওগ্রাফারা অংশ নেন এতে।
সিনিয়র ফটো ও ভিডিওগ্রাফার আবু ফয়সাল, ফটো সাংবাদিক খালেদ হোসাইন, এখলাসুর রাহমান পাক্কু, মুন্না আহমেদ এর সার্বিক তত্ত্বাবধানে এটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহণ করেন বিভিন্ন প্রান্ত থেকে আসা ফটো ও ভিডিওগ্রাফার।
আলোচনায় বক্তারা জুনিয়র ফটো ও ভিডিওগ্রাফারদের জন্য কর্মশালার উপর বিশেষ গুরুত্ব দেয়া হয়। এছাড়া এ বছরের সেপ্টেম্বর-অক্টোবরের দিকে ফটো এক্সিবিশন এর আয়োজনের কথা জানানো হয়।
সৃজনশীল, মনন চিন্তা শেয়ার করার মাধ্যমে নিজেদের কর্মদক্ষতা বৃদ্ধিতে এ সংঘটন কাজ করবে বলে জানান আয়োজকরা। অনুষ্ঠানে ইউকের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৮০ জন ফটো ও ভিডিওগ্রাফার অংশগ্রহণ করেন।
আলোচনা শেষে বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া করা হয়।















