সাহাবুদ্দীন আহমদ গণতান্ত্রিক ইতিহাসে অনন্য হয়ে থাকবেন: ফখরুল

87

ঢাকা সংবাদদাতা: বিচারপতি সাহাবুদ্দীন আহমদ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে অনন্য হয়ে থাকবেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের বার্ষিক কাউন্সিলে সাহাবুদ্দীন আহমদের শোক প্রকাশ করতে গিয়ে বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, আজকে সকালে বিচারপতি সাহাবুদ্দীন আহমদ ইন্তেকাল করেছেন। যিনি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অন্যান্য ভ’মিকা পালন করেছেন। ১৯৯১ সালে গণতন্ত্র পুনুরুদ্ধারের জন্যে সর্বসম্মতভাবে যে নির্বাচন হয়েছিলো সেই নির্বাচনকালীন সময়ে তিনি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছিলেন এবং একটা সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য ব্যবস্থা করেছিলেন।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি, এদেশের মানুষ যতোদিন গণতন্ত্রের জন্য সংগ্রাম করবে ততোদিন তাকে স্মরণ করবে। তার যে ভ’মিকা নি:সন্দেহে দেশের গণতান্ত্রিক ইতিহাসের অনন্য হয়ে থাকবেন। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান মির্জা ফখরুল।

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মারা যান বিচারপতি সাহাবুদ্দীন আহমদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯২ বছর। নব্বইয়ের গণআন্দোলনের পর বাংলাদেশে গণতন্ত্রের ফেরার প্রক্রিয়ায় অন্তর্বতীকালনি সরকারের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছিলেন সাহাবুদ্দীন আহমদ।