হোমওয়ার্ক না পারায় পাঁচ বছরের মেয়েকে পিটিয়ে মারল বাবা

1481

আন্তর্জাতিক ডেস্ক: শ্রেণি-শিক্ষকের দেয়া হোমওয়ার্ক করতে না পারায় মাত্র পাঁচ বছরের মেয়েকে পিটিয়ে হত্যা করলেন বাবা।
জঘন্যতম এই ঘটনা ঘটেছে মিশরে। শিশুটির চিৎকার শুনে ছুটে এসেছিলেন প্রতিবেশীরা। কিন্তু ততক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়েছে নার্সারিতে পড়ুয়া শিশুটি।

গত বুধবার হাত-পাসহ সারা শরীর ক্ষতবিক্ষত অবস্থায় শিশুটিকে ভর্তি করা হয় বুলাক আদ দকরুর হাসপাতালে। পরে ওই হাসাপাতালের পক্ষ থেকে দক্ষিণ কায়রোর গিজা পুলিশকে বিষয়টি জানানো হয়।

শিশুটির বাবাকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী। তার বাবা অপরাধের কথা স্বীকার করে বলেছেন, মেয়েকে হত্যা করতে চাননি তিনি।
ঘটনার তদন্তে বেরিয়ে এসেছে, হোমওয়ার্ক করতে না পারায় তার বাবা প্লাস্টিকের পাইপ দিয়ে তাকে বেধড়ক মারধর করে। এতেই মৃত্যু হয়েছে শিশুটির।