আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলের রিও ডি জেনিরোর একটি পাহাড়ি পর্যটন শহরে বন্যা ও ভূমিধসে অন্তত ১৮ জন মারা গেছেন। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার টানা ভারী বৃষ্টির পর এ ঘটনা ঘটে। খবর এএফপির।
বন্যা, তাপপ্রবাহে ৪০ বছরে ইউরোপে প্রাণ গেছে প্রায় দেড় লাখ মানুষের
ফায়ার সার্ভিসের ১৮০ জনের বেশি কর্মী ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও উদ্ধার কাজ করছেন।
রিও ডি জেনিরোর অগ্নিনির্বাপণ বিভাগ এক বিবৃতিতে জানায়, সম্প্রতি কয়েক ঘণ্টায় বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যুর কথা নিশ্চিত হওয়া গেছে।
রিও শহরের ৬৮ কিলোমিটার উত্তরে ব্রাজিলের শেষ সম্রাট দ্বিতীয় পেদ্রোকে সমাধিস্থ করা মনোরম পাহাড়ি শহরে এই প্রাণহানির এ ঘটনা ঘটে।















