সিলেট সংবাদদাতা :: বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট পীর হাবিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টি সিলেট মহানগরের সভাপতি এম. এ সালেহ চৌধুরী, সাধারণ সম্পাদক শাহাজান চৌধুরী ও জেলা সভাপতি এডভোকেট কবির আহমদ, সাধারণ সম্পাদক এডভোকেট শাকিল আহমদ সহ নেতৃবৃন্দ।
এক শোকবার্তায় শনিবার (৫ ফেব্রুয়ারি) নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।















