ইরানের কারাগারে দুই সমকামীর ফাঁসি কার্যকর

144

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের উত্তর-পশিচমাঞ্চলে মারাঘে কারাগারে দুই সমকামী যুবকের ফাঁসি কার্যকর করা হয়েছে।

ইরানের একটি মানবাধিকার সংগঠন এ তথ্য জানিয়েছে। তারা গত ৬ বছর ধরে কারাগারটিতে বন্দি ছিলেন। খবর আরব নিউজের।

ইরান হিউম্যান রাইটস মনিটর নামে একটি মানবাধিকার সংগঠন জানায়, গত রোববার মেহেরদাদ করিমপউ এবং ফরিদ মোহাম্মদি নামে দুই যুবকের ফাঁসি কার্যকর করা মারাঘে কারাগারে।

সমকামিতার অভিযোগে ৬ বছর আগে তাদের গ্রেফতার করা হয়।

এ নিয়ে চলতি বছরে প্রথম মাসেই ইরানে ৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

মানবাধিকার সংস্থাগুলো বলছে, এ সংখ্যা গত বছরের জানুয়ারির তুলনায় ৩১ জন বেশি।

ইরানের আইনে সমকামিতা একটি শাস্তিযোগ্য অপরাধ। এ অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।