ঢাকা সংবাদদাতা: ঢাকার ধামরাই উপজেলায় চোর ও শিয়াল ধরার ফাঁদ পাততে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে দুই জন নিহত হয়েছেন। শনিবার রাতে উপজেলার শরীফবাগ স্বর্ণখালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন পোলট্রি খামারের মালিক টুটুল এবং তার কর্মচারী মনিরুজ্জামান।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক জানান, রাতে পোলট্রি খামারের মালিক টুটুল এবং কর্মচারী মনিরুজ্জামান কাজ করছিল। খামারে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে মালিক টুটুল তাতে স্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে কর্মচারীও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুজনকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত বলে জানান।
ওসি আরো জানান, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।















