ব্রিটেনে বৃহস্পতিবার করোনায় আক্রান্ত ৪৭,২৪০ জন, মৃত্যু ১৪৭ জনের

526
file picture

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যু সংখ্যা কমলেও আক্রান্তের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৭,২৪০ জন। গতকাল বুধবার ছিলো ৪৩,৬৭৮ জন, মঙ্গলবার ছিলো ৪২,৪৮৪ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১ কোটি ২১ হাজার ৪৯৭ জন।

বর্তমানে হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২৮ জন।

এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ১৪৭ জনের । গতকাল বুধবার ছিলো ১৪৯ জন, মঙ্গলবার ছিলো ১৬৫ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ৪৪ হাজার ৪৪৩ জন।

এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৫ কোটি ৮ লাখ ৫২ হাজার ১৩৩ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ কোটি ৬২ লাখ ৩২ হাজার ২৫৮ জন। বুষ্টার ডোজ নিয়েছেন ১ কোটি ৬৩ লাখ ৮৩ হাজার ৫৭৫ জন।