একনজরে টি-২০ বিশ্বকাপ ২০২১

180
একনজরে টি-২০ বিশ্বকাপ ২০২১

খেলাধুলা ডেস্ক :: জমজমাট সব ম্যাচের মধ্য দিয়ে শেষ হয়ে গেলো টি-২০ বিশ্বকাপের এবারের আসর। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণের সপ্তম আসরের ফাইনালে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া।

ফাইনালটা জমজমাট না হলেও পুরো বিশ্বকাপ জুড়েই ছিল দারুণ সব ক্রিকেটীয় ‘অ্যাকশন’। আইসিসি টি-২০ বিশ্বকাপের এবারের আসরের সব তথ্য দেখে নিন এক নজরে:

আয়োজক- ভারত
স্থান- আরব আমিরাত ও ওমান
ভেন্যু ৪টি
ম্যাচ ৪৫টি
চ্যাম্পিয়ন: অস্ট্রেলিয়া
রানার্সআপ: নিউজিল্যান্ড
ফাইনাল-সেরা: মিচেল মার্শ (অস্ট্রেলিয়া)
টুর্নামেন্ট-সেরা: ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)

সর্বোচ্চ ইনিংস
ভারত ২১০/২
প্রতিপক্ষ, আফগানিস্তান

সর্বনিম্ন ইনিংস
নেদারল্যান্ডস ৪৩
প্রতিপক্ষ, শ্রীলঙ্কা

এক ম্যাচে সর্বোচ্চ রান
৩৬৮, ইংল্যান্ড-দ. আফ্রিকা

এক ম্যাচে সর্বনিম্ন রান
৮৯, নেদারল্যান্ডস-শ্রীলঙ্কা

সেরা ইনিংস
ব্যাটার দল রান প্রতিপক্ষ
বাটলার ইংল্যান্ড ১০১* শ্রীলঙ্কা
ডুসেন দ. আফ্রিকা ৯৪* ইংল্যান্ড
গাপটিল নিউজিল্যান্ড ৯৩ স্কটল্যান্ড

সেরা বোলিং
বোলার দল ফিগার প্রতিপক্ষ
জাম্পা অস্ট্রেলিয়া ৫/১৯ বাংলাদেশ
মুজিব আফগানিস্তান ৫/২০ স্কটল্যান্ড
আদিল ইংল্যান্ড ৪/২ উইন্ডিজ

সবচেয়ে বেশি জয়
অস্ট্রেলিয়া ৬

সবচেয়ে বেশি হার
বাংলাদেশ ৬

মোট ছক্কা ৪০৫
মোট ১২১৬২

মোট উইকেট ৫২৬
মোট ফিফটি ৫৪
মোট সেঞ্চুরি ১

সবচেয়ে বেশি রান
ব্যাটার – দল – ম্যাচ – রান
বাবর আজম – পাকিস্তান – ৬ – ৩০৩
ডেভিড ওয়ার্নার – অস্ট্রেলিয়া – ৭ – ২৮৯
মোহাম্মদ রিজওয়ান – পাকিস্তান – ৬ – ২৮১

সবচেয়ে বেশি উইকেট
বোলার – দল – ম্যাচ – উইকেট
হাসারাঙ্গা – শ্রীলঙ্কা – ৮ – ১৬
জ্যাম্পা – অস্ট্রেলিয়া – ৭ – ১৩
বোল্ট – নিউজিল্যান্ড – ৭ – ১৩

ওয়ান বাংলা নিউজ / ১৫ নভেম্বর ২০২১ / সুমন আহমদ