ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কমেছে। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৬,৫১৭ জন। গতকাল শনিবার ছিলো ৩৮,৩৫১ জন, শুক্রবার ছিলো ৪০,৩৭৫ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৯৫ লাখ ৬১ হাজার ৯৯ জন।
বর্তমানে হাসপাতালে ভর্তির সংখ্যা কমে দাঁড়িয়েছে ৯৯৯ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ৬৩ জনের । গতকাল শনিবার ছিলো ১৫৭ জন, শুক্রবার ছিলো ১৪৫ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ৪২ হাজার ৮৯৮ জন।
এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৫ কোটি ৫ লাখ ৫৭ হাজার ৬৫ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ কোটি ৬০ লাখ ৯ হাজার ৪৬৩ জন।















