ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে বাংলাদেশী কমিউনিটির ৫০-উর্ধ বয়সের অধিকাংশ মানুষ শরীরচর্চা থেকে বিরত থাকেন। এই বয়স গ্রুপের মানুষকে খেলাধুলার মাধ্যমে শরীরচর্চায় উৎসাহিত করতে টাওয়ার হ্যামলেটসের ফিফটি-এক্টিভ ক্লাব ফুটবল সহ অন্যান্য খেলাধূলার আয়োজন করে আসছে। এই প্রচেষ্টার অংশ হিসেবে গত রবিবার টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকারের আমন্ত্রনে কাউন্সিলার বনাম ফিফটি-এক্টিভ ক্লাব ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কাউন্সিলারদের সাথে ফিফটি এক্টিভ ক্লাবের এই টুর্নামেন্টে ৬০ থেকে ৭০ উর্ধ সিনিয়র সদস্যরাও অংশ নেন। কেউ কেউ একাধিক ম্যাচও খেলেন। নিজেকে বয়স্ক না ভেবে ঘরের বাইরে আসার আহবান তাদের।
বয়স্কদের জন্য ইনডোর সুবিধার কথা চিন্তা না করে নিজের প্রয়োজনেই পার্কে কিংবা মাঠে দিনে কয়েক ঘন্টা শরীরচর্চা করার আহবান জানিয়েছেন কমিউনিটি নেতৃবৃন্দ।
তবে ফিফটি এক্টিভ ক্লাব চায় টাওয়ার হ্যামলেটেস কাউন্সিল যেন বয়স্ক মানুষদের জন্য আরো ফ্রি সুযোগ সুবিধা সৃস্টি করে।
এই টুর্নামেন্টে অংশ নেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার, মেয়র সহ জিএলএ মেম্বাররা। জনপ্রতিনিধিরাও শরীরচর্চার গুরুত্ব তুলে ধরেন।
এদিকে টুর্নামেন্টে খেলতে গিয়ে আহত হন তরুন কাউন্সিলার শাহ সোহেল আমিন। লন্ডন হাসপাতালে চিকিৎসা নেয়ার পর বর্তমানে তিনি নিজের বাসায় সুস্থ হয়ে উঠছেন।















