মুখে খাবার কভিড / করোনার বড়ি ৮৯ ভাগ কার্যকর – ফাইজার

160

মিলন মাহমুদ : বহুজাতিক আমেরিকান ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার বলছে মারাত্মক সংক্রমণ রোধে ও হাসপাতালে থাকা রোগীদের জীবন বাঁচাতে তাদের আবিষ্কৃত মুখে খাবার বড়ি/ ক্যাপসুল ৮৯ ভাগ কার্যকর বলে গবেষণায় প্রমাণিত হয়েছে।
প্রটিজ ইনহিবিটর নামের ফাইজারের এই বড়ি করোনার ভাইরাসের এনজাইম কে বাধা দেয় ফলে সেটি আর বাড়তে বা ছড়াতে পারে না। রিটনাভির নামের একটি কম ডোজের বড়ি ও ইনহিবিটর একসাথে খেলে এটি বেশিদিন শরীর কে প্রতিরক্ষা দিতে পারে। যুক্তরাজ্য ইতিমধ্যে ২৫০০০০ ডোজ ওষুধের অর্ডার দিয়েছে। উল্লেখ্য এর আগে এই সপ্তাহে ব্রিটেনের ওষুধ প্রশাসন (MSD) কোম্পানির একটি মুখে খাবার ওষুধ ৪৮০০০০ চারলাখ আশাহাজার ডোজ কেনা ও ব্যাবহারের অনুমোদন দিয়েছে। ভ্যাকসিন করোনা থেকে জীবন রক্ষায় সবচেয়ে কার্যকর প্রমাণিত হলেও , ভ্যাকসিন গ্রহণে অক্ষম , ভ্যাকসিনের বেপারে গুজব ও ভয় পাওয়া মানুষদের কে বিকল্প হিসেবে এই সমস্ত ওষুধ এর আওতায় এনে তাদের জীবন বাঁচানোর জন্য সরকার চেষ্টা করছে।