ব্রিটেনে বুধবার করোনায় আক্রান্ত ৪৩,৯৪১ জন, মৃত্যু ২০৭ জনের

632

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা কমলেও বেড়েছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৩,৯৪১ জন। গতকাল মঙ্গলবার ছিলো ৪০,৯৫৪ জন, সোমবার ছিলো ৩৬,৫৬৭ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৮৮ লাখ ৯৭ হাজার ১৪৯ জন।

বর্তমানে হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫০ জন।

এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ২০৭ জনের । গতকাল মঙ্গলবার ছিলো ২৬৩ জন, সোমবার ছিলো ৩৮ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ৪০ হাজার ৪১ জন।

এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৪ কোটি ৯৭ লাখ ৯৪ হাজার ১২০ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ কোটি ৫৬ লাখ ৫ হাজার ৯২২ জন।