ব্রিটেনে করোনায় শুক্রবার মৃত্যু ১২৭ জনের, আক্রান্ত ৩৬,০৬০ জন

371

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা বাড়লে কমেছে আক্রান্তের সংখ্যা আরো। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৬,০৬০ জন। গতকাল বৃহস্পতিবার ছিলো ৪০,৭০১ জন, বুধবার ছিলো ৩৯,৮৫১ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৮০ লাখ ৮১ হাজার ৩০০ জন।

বর্তমানে হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০৮ জন।

এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ১২৭ জনের । গতকাল বৃহস্পতিবার ছিলো ১২২ জন, বুধবার ছিলো ১৪৩ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ৩৭ হাজার ৫৪১ জন।

এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৪ কোটি ৯১ লাখ ১ হাজার ৭৩৪ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ কোটি ৫১ লাখ ৭ হাজার ১৮৫ জন।