পাপিয়া দম্পতির বিরুদ্ধে অভিযোগ গঠন ৮ই নভেম্বর

204

ঢাকা সংবাদদাতা: জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তাঁর স্বামী মফিজুর রহমান ওরফে সুমনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে আগামী ৮ই নভেম্বর অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেছেন আদালত। আজ ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ কে এম ইমরুল কায়েস এই দিন ধার্য দেন। দুদকের পরিদর্শক আমিনুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান।

নরসিংদী জেলা যুব মহিলা আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক পাপিয়া ও তাঁর স্বামীকে গত বছরের ২২ ফেব্রুয়ারি গ্রেপ্তার করে র‌্যাব। পরে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ওই বছরের ৪ আগস্ট দুদক তাদের বিরুদ্ধে মামলা করে । ওই মামলা তদন্ত শেষে চলতি বছরের ৩০ মার্চ তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। আদালত আজ বুধবার দুদকের দেওয়া ওই অভিযোগপত্র আমলে নিলেন।