আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ

327

ঢাকা সংবাদদাতা: গাজীপুরের টঙ্গীতে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সারা দেশের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে রেল চলাচল বন্ধ হয়ে যায়। এরপর চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, দূরত্ব রেখে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করছে আওয়ামী লীগের দুপক্ষের সমর্থকরা। এতে সারাদেশের সঙ্গে ঢাকার রেল যোগেযোগ বন্ধ হয়ে গেছে।