অস্ত্র মামলায় স্বাস্থ্যের গাড়িচালকের ৩০ বছর কারাদণ্ড

112

ঢাকা সংবাদদাতা: অস্ত্র আইনের মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের গাড়িচালক আবদুল মালেক ওরফে বাদলকে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার দুপুর ১২টার দিকে ঢাকার অতিরিক্ত তৃতীয় মহানগর দায়রা জজ আদালতের বিচারক রবিউল আলম এ রায় ঘোষণা করেন।

তবে দু’টি সাজা একত্রে চলবে বলে তাকে ১৫ বছরের সাজাই ভোগ করতে হবে।