ব্রিটেনে করোনায় শনিবার মৃত্যু ১৬৪ জনের, আক্রান্ত ৩০,১৪৪ জন

517

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কমেছে। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩০,১৪৪ জন। গতকাল শুক্রবার ছিলো ৩২,৬৫১ জন, বৃহস্পতিবার ছিলো ২৬,৯১১জন, বুধবার ছিলো ৩০,৫৯৭ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৭৩ লাখ 0 হাজার ৭৩৯ জন।

বর্তমানে হাসপাতালে ভর্তির সংখ্যা কমে দাঁড়িয়েছে ১০২০ জন।

এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ১৬৪ জনের । গতকাল শুক্রবার ছিলো ১৭৮ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ৩৫ হাজার ১৪৭ জন।

এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৪ কোটি ৮৫ লাখ ৪৮ হাজার ৫০৬ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ কোটি ৪৩ লাখ ৫৭ হাজার ১০৮ জন।