ওয়ানবাংলানিউজ: বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি খালেদ খানের দাদী ও বিশ্বনাথ পৌরসভার পশ্চিম চান্দশীর কাপনের বাসিন্দা বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব গোলাব খানের মাতা ১৩ সেপ্টেম্বর সোমবার ১১:৫১ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ১১০ বছর। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্য জনিত কারনে অসুস্থ ছিলেন।
এদিকের দাদীর মৃত্যুতে সকলের কাছে দোয়া কামনা করেছেন যুক্তরাজ্য প্রবাসী খালেদ খান।
বিশ্বনাথ এইড ইউকের শোক প্রকাশ
বিশ্বনাথ এইড ইউকের সাবেক সভাপতি খালেদ খানের দাদীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংগঠনের নেতৃবৃন্দ। এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
বিশ্বনাথ এইড ইউকের পক্ষে শোক প্রকাশ করেন, সংগঠনের সভাপতি আব্দুর রহিম রঞ্জু, সাধারণ সম্পাদক জাকির হোসেন কয়েছ, ট্রেজারার বখতিয়ার খান।















