ব্রিটেনে করোনায় সোমবার মৃত্যু ৪৫ জনের, আক্রান্ত ৪১,১৯২ জন

438

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা কমলেও বেড়েছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪১,১৯২ জন। গতকাল রবিবার ছিলো ৩৭,০১১ জন, শনিবার ছিলো ৩৭,৫৭৮ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৭০ লাখ ১৮ হাজার ৯২৭ জন।

বর্তমানে হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়েছে দাঁড়িয়েছে ৭,৬০৬ জন।

এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ৪৫ জনের । গতকাল রবিবার ছিলো ৬৮ জন, শনিবার ছিলো ১২০ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ৩৩ হাজার ২৭৪ জন।

এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৪ কোটি ৮২ লাখ ৭০ হাজার ১১৩ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ কোটি ৩৪ লাখ ৫৫ হাজার ৮৩ জন।