আফগান সীমান্ত বন্ধ করল উজবেকিস্তান

226

আন্তর্জাতিক ডেস্ক: আফগান শরণার্থীদের ঢল ঠেকাতে আফগানিস্তান সীমান্ত সম্পূর্ণরূপে বন্ধ করে প্রতিবেশী দেশ উজবেকিস্তান।

উজবেকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, আফগান সীমান্ত সম্পূর্ণরুপে বন্ধ। তেরমেজ তল্লাশিচৌকি দিয়ে স্থলপথে সব ধরনের চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে। এই তল্লাশিচৌকি খুলে দেওয়ার পরিকল্পনাও নেই আপাতত। কোনো কারণ থাকুক আর না থাকুক এই সীমান্ত অতিক্রমের যে কেনো চেষ্টা ‘উজবেকিস্তানের আইন অনুযায়ী দমন করা হবে। দেশটি তার ভূখণ্ডে আফগানিস্তান থেকে আসা কোনো শরণার্থীকে আর গ্রহণ করবে না।’

নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই উজবেক-আফগান সীমান্ত বর্তমানে সম্পূর্ণরূপে বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে উজবেক পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘গত ১২ দিন ধরে উজবেকিস্তান আফগানিস্তান থেকে তার নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য মানবিক অভিযানের বাস্তবায়নে বেশ কয়েকটি দেশকে সহায়তা প্রদান করেছে। যারা উজবেকিস্তানে এসেছিল এবং বিমান করে চলেও গেছে।’

তথ্যসূত্র- সিএনএন