ব্রিটেনে করোনায় রবিবার মৃত্যু ৬১ জনের, আক্রান্ত ৩৩,১৯৬ জন

537

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা কমলেও বেড়েছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৩,১৯৬ জন। গতকাল শনিবার ছিলো ৩২,৪০৬ জন, শুক্রবার ছিলো ৩৮,০৪৬ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৬৭ লাখ ৩১ হাজার ৪২৩ জন।

বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৬,৯৪২ জন।

এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ৬১ জনের । গতকাল শনিবার ছিলো ১৩৩ জন, শুক্রবার ছিলো ১০০ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ৩২ হাজার ৪৩৭ জন।

এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৪ কোটি ৮০ লাখ ১ হাজার ৩১৬ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ কোটি ২৬ লাখ ৩৯ হাজার ৭৮১ জন।