ব্রিটেনে করোনায় বুধবার মৃত্যু ১১১ জনের, আক্রান্ত ৩৩,৯০৪ জন

329

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা কমলেও আক্রান্তের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৩,৯০৪ জন । গতকাল মঙ্গলবার ছিলো ২৬,৮৫২ জন, সোমবার ছিলো ২৮,৪৩৮ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৬৩ লাখ ৫৫ হাজার ৮৮৭ জন।

বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৬,৩২১ জন।

এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ১১১ জনের । গতকাল মঙ্গলবার ছিলো ১৭০ জন, সোমবার ছিলো ২৬জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ৩১ হাজার ২৬০ জন।

এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৪ কোটি ৭৪ লাখ ১৩ হাজার ২৪২ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ কোটি ৯ লাখ ৮৭ হাজার ৮৪৬ জন।