সুইডেনের বিপক্ষে নাটকীয় জয়ে শেষ আটে ইউক্রেন

484

খেলাধুলা ডেস্ক: সুইডেনকে হারিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শেষ আট নিশ্চিত করল ইউক্রেন। গ্লাসগোর হ্যাম্পডেন পার্কে মঙ্গলবার (২৯ জুন) রাতে শেষ ষোলোর ম্যাচে ২-১ গোলে জিতেছে ইউক্রেন।

আগামী শনিবার (৩ জুলাই) রোমে শেষ আটে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে আন্দ্রিই শেভচেঙ্কোর দল।

সুইডেন নকআউটে এসেছিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে। তৃতীয় হওয়া সেরা চার দলের একটি হয়ে ইউক্রেন। সেই দলই পেল দারুণ এক জয়। ইউক্রেন দলে নেই তারকা কোনো খেলোয়াড়। তবে ডাগআউটে তারকা আছেন একজন-কোচ আন্দ্রে শেভচেঙ্কো।

নির্ধারিত ৯০ মিনিটে ১–১ গোলে সমতায় ছিল ম্যাচ। অতিরিক্ত সময়ের শেষ ২২ মিনিটে ১০ জন নিয়ে খেলা সুইডেন ম্যাচটিতে টাইব্রেকারে নিয়েই গিয়েছিল। কিন্তু ১২০ মিনিটেরও পরে যোগ করা সময়ে সুইডিশদের সর্বনাশ।

ইউক্রেনের বদলি খেলোয়াড় আর্তেম দোভবিক জিনচেঙ্কোর দারুণ এক ক্রসে দুই সুইডিশ ডিফেন্ডারের মাঝ দিয়ে বেরিয়ে হেড গোল করে দলকে শেষ আটে নিয়ে যান।