আন্তর্জাতিক ডেস্ক: ভারতে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২৮৮৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ১ লাখ ৩৪ হাজার। বৃহস্পতিবার ভারত সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৪ লাখ ছাড়িয়ে গেছে। অপরদিকে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৩ লাখ ৩৭ হাজার ৯৮৯ জন।
দৈনিক আক্রান্তের থেকে বেশি মানুষ সুস্থ হয়ে ওঠাতে ভারতে প্রতিদিনই কমছে সক্রিয় রোগীর সংখ্যা। গত দু’সপ্তাহের বেশি সময় ধরে সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ১৩ হাজার ৪১৩।
গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা-পরীক্ষা হয়েছে সাড়ে ২১ লাখের বেশি। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা সংক্রমণের হার ৬ দশমিক ২১ শতাংশ। যা গত দু’দিনের চেয়ে কম।















