ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে শনিবার করোনাভাইরাসে আক্রান্তের সংখ্য ও মৃত্যুর সংখ্যা কমেছে। গত ২৪ ঘন্টায় আরো ২৯০ জনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার ছিলো ৩৪৫ জন, বৃহস্পতিবার ছিলো ৩২৩ জন, বুধবার ছিলো ৪৪২ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ২২ হাজার ৭০৫ জন।
অন্যদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭,৪৩৪ জন। গতকাল শুক্রবার ছিলো ৮,৫২৩ জন, বৃহস্পতিবার ছিলো ৯,৯৮৫ জন, বুধবার ছিলো ৯,৯৩৮ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪১ লাখ ৭০ হাজার ৫১৯ জন। (দ্যা সান)
বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ১৪ হাজার ৮০৮ জন। এর মধ্যে ভেন্টিলেশনে রয়েছেন ১৯৭১ জন।
এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৯৬ লাখ ৮২ হাজার ৪৮ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৭ লাখ ৬৮ হাজার ৮১০ জন।















