ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় (সোমবার) আক্রান্ত ৫৮,৭৮৪ জন, মৃত্যু ৪০৭ জনের

1665

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে টানা ৭ম দিনের মত প্রতিদিন ৫০ হাজারের বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় রেকর্ড সংখ্যক ৫৮,৭৮৪ জন আক্রান্ত হয়েছেন। যা মহামারি শুরুর পর থেকে সর্বাদিক।

আর গত ২৪ ঘন্টায় মৃত্যু বরণ করেছেন আরো ৪০৭ জন। গতকাল রবিবার ছিলো ৪৫৪ জন, শনিবার ছিলো ৪৪৫ জন। মোট মৃতের সংখ্যা ৭৫ হাজার ৪৩১ জন। মৃত্যুর পরিসংখ্যান আজ সকাল ৯ টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।

অন্যদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৮৭৮৪ জন। গতকাল রবিবার ছিলো ৫৪৯৯০ জন, শনিবার ছিলো ৫৭,৭২৫ জন, শুক্রবার ছিলো ৫৩,২৮৫ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২৭ লাখ ১৩ হাজার ৫৬৩ জন। (দ্যা সান)