ঢাকা সংবাদদাতা: প্রথম ধাপের নির্বাচনে ২৪টি পৌরসভার মধ্যে ২৩টির ফলাফল ঘোষণা করা হয়েছে। ভোট শেষ হওয়ার কিছু আগে এক প্রার্থীর মৃত্যু হওয়ায় খুলনার চালনা পৌরসভা নির্বাচনের মেয়র পদের ফল স্থগিত করা হয়েছে। ঘেষিত ২৩ পৌরসভার ফলাফলে দেখা গেছে, আওয়ামী লীগ প্রার্থী ১৮টি, বিএনপি ২টি এবং স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন ৩টিতে। গতকাল সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ সম্পন্ন হয়। ২৪টি পৌরসভাতেই ভোট নেয়া হয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে)।
আওয়ামী লীগের বিজয়ীরা হলেন- কুড়িগ্রাম পৌরসভায় মো. কাজিউল, বরগুনার বেতাগী পৌরসভায় এ বি এম গোলাম কবির, বরিশালের বাকেরগঞ্জের পৌরসভায় মো. লোকমান হোসেন ডাকুয়া, উজিরপুর পৌরসভায় গিয়াসউদ্দিন ব্যাপারী, চুয়াডাঙ্গা পৌরসভায় জাহাঙ্গীর আলম মালিক, মৌলভীবাজারের বড়লেখা পৌরসভায় আবুল ইমাম মো. কামরান চৌধুরী, মানিকগঞ্জ পৌরসভায় মো. রমজান, সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভায় মনির আক্তার খান তরু লোদী, পঞ্চগড় পৌরসভায় জাকিয়া খাতুন, চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভায় বদিউল আলম, সুনামগঞ্জের দিরাই পৌরসভায় বিশ্বজিৎ রায়, ধামরাই পৌরসভায় গোলাম কবির, রংপুরের বদরগঞ্জ পৌরসভায় আহসানুল হক ওরফে টুটুল চৌধুরী, নেত্রকোনার মদন পৌরসভায় সাইফুল ইসলাম, পাবনার চাটমোহর পৌরসভায় সাখাওয়াত হোসেন, ময়মনসিংহের গফরগাঁও পৌরসভায় ইকবাল হোসেন, রাজশাহীর কাটাখালী পৌরসভায় আব্বাস আলী খান।
বিএনপি থেকে যে দু’জন প্রার্থী পৌর মেয়র হিসেবে বিজয়ী হয়েছেন তারা হলেন- রাজশাহীর পুঠিয়া পৌরসভায় আল মামুন এবং হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় এম এফ আহমেদ অলি।
বিজয়ী স্বতন্ত্র প্রার্থীরা হলেন- দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভায় মো. মাহামুদ আলম লিটন, পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভায় মো. আনোয়ার এবং ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভায় ইকরামুল হক।















