ওসমানী স্মৃতি পরিষদ বাংলাদেশ’র বিয়ানীবাজার উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন

816

সিলেট সংবাদদাতা: “মুক্তিযুদ্ধের উপর গবেষনা, ‘মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন” শ্লোগানকে সামনে রেখে ওসমানী স্মৃতি পরিষদ বাংলাদেশ’র বিয়ানীবাজার উপজেলা শাখা আহবায়ক কমিটি গঠন।
ওসমানী স্মৃতি পরিষদ বাংলাদেশ’র স্থায়ী কমিটির সভাপতি মাহমুদুর রহমান লায়েক ও সিলেট বিভাগীয় সমন্বয়কারী মৃনাল কান্তি দাসের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে রুবেল আহমদকে আহবায়ক ও তরুণ সাংবাদিক মো: বেলাল আহমদকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয় আজ শনিবার ২১.০৫.২০১৭। আহবায়ক কমিটির অন্যানরা হচ্ছেন, যুগ্ম আহবায়ক জয়নুল ইসলাম, যগ্ম সদস্য সচিব সাইফুল ইসলাম সুমন, সদস্য জুনেদ আহমদ, রেদওয়ান আহমদ, ছাদিক আহমদ।
এক প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয় কমিটি আগামী ১ মাসের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি সহ সকল ওর্য়াড ও কলেজ কমিটি গঠন করে সিলেট বিভাগীয় সম্বনয়কারী মৃনাল কান্তি দাসের কাছে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়।