ইংল্যান্ডের সাউথহলে গ্যাস বিস্ফোরনে দুইজন নিহত

1525

ওয়ানবাংলানিউজ: পশ্চিম লন্ডনের সাউথহলে গ্যাস বিস্ফোরনে দুই ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে দমকল বাহিনী।
সকাল সাড়ে ৬ টায় সাউথহলের কিং স্ট্রিটের একটি সেলুন ও মোবাইল দোকানে এই বিস্ফোরন ঘটে।

দুঘর্টনাস্থলের ভবন থেকে ৪ প্রাপ্ত বয়স্ক এবং এক শিশুকে উদ্ধার করে ফায়ার ব্রিগেড। একই সাথে আরো ১৬ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়। এদিকে আহতদের উদ্ধারে প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর বিশেষ সরঞ্জাম ব্যবহার করা হয়েছে।

জয়তন্তর সিং ৩৬ নামক ব্যবসায়ী জানিয়েছে সকালে তিনি প্রতিবেশিদের কাছ থেকে ফোন পেয়ে জানতে পারেন তার দোকান সম্পূর্ণ পুড়েগেছে। তিনি বলেন, আমি দোকানে এসে দেখেছি সব শেষ হয়েগেছে। তিনি বলেন, আমি দোকান পূর্বের মতই যথারীতি লাগিয়ে যাই।

এদিকে আগুন নিয়ন্ত্রনে আনতে প্রায় ৪০ জন ফায়ার ফাইটার কাজ করে। পুলিশ এই ঘটনাকে দুর্ঘটনা হিসেবেই চিহিৃত করেছে।