ময়মনসিংহে ‘জঙ্গি আস্তানা’য় বিস্ফোরণ, নিহত ১

666

ঢাকা সংবাদদাতা: জঙ্গি আস্তানা সন্দেহে ময়মনসিংহের ভালুকার কাশরে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। ওই বাড়িতে বিস্ফোরণের পর একজন নিহত হয়েছে। রবিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় বিস্ফোরণের পর থেকে বাড়িটি ঘিরে রাখা হয়েছে। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. রায়হানুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, ওই বাড়িতে আর কেউ নেই।

এএসপি রায়হানুল বলেন, ‘বিস্ফোরণের পর থেকেই বাড়িটি ঘিরে রাখা হয়েছে। তবে প্রাথমিকভাবে ওই বাড়িতে আর কেউ নেই বলে জানতে পেরেছি। বিস্ফোরণের সময় একজন নিহত হয়েছে। তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।’
বিস্ফোরণের সময় ওই বাড়িতে নিহতের স্ত্রী ও সন্তান থাকলেও বিস্ফোরণের পরপরই তারা বেরিয়ে গেছে বলে জানান এএসপি রায়হানুল।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) এস এ নেওয়াজী বলেন, ‘সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে বাড়ির ভেতরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর পর থেকেই আমরা বাড়িটি ঘিরে রেখেছি। শুনেছি একজন মারা গেছে।’