ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় (বৃহস্পতিবার) আক্রান্ত ১৮,৯৮০ জন: মৃত্যু ১৩৮ জনের

1486

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে গত ২৪ ঘন্টায় (বৃহস্পতিবার) করোনায় নতুন করে ১৮,৯৮০ জন আক্রান্ত হয়েছেন। যা গতকালের প্রায় ৮০০ জন কম। এদিকে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে আরো ১৩৮ জনের। গতকাল বুধবার ছিলো ১৩৭ জন, মঙ্গলবার ছিলো ১৪৩ জন । মোট মৃতের সংখ্যা ৪৩ হাজার ২৯৩ জন। এই মৃত্যুর পরিসংখ্যান আজ সকাল ৯ টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।

গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৮৯৮০ জন। গতকাল বুধবার ছিলো ১৯,৭২৪ জন, মঙ্গলবার ছিলো ১৭,২৩৪ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৭৩ হাজার ৬২২ জন। (সূত্র দ্যা সান)

এদিকে হাসপাতাল সূত্র জানিয়েছে গত ২৪ ঘন্টায় হাসপাতালে ১০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৮১ জন, ওয়েলসে ১০ জন, স্কটল্যান্ডে ১৩ জন, উত্তর আয়ারল্যান্ডে নতুন করে কোন মৃত্যুর খবর প্রকাশ করা হয়নি। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার।