লন্ডনে মাদক বিরোধী অভিযানের সময় ক্ষতিকারক পদার্থে ১০ পুলিশ কর্মকর্তা আহত

1024

ওয়ানবাংলানিউজ: নর্থ লন্ডনে এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করতে গিয়ে ১০ পুলিশ কর্মকর্তা ক্ষতিকারক পদার্থের কারনে আহত হয়েছেন। তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তারা আশংকামুক্ত।
পুলিশ জানায় নর্থ লন্ডনের বার্নেট এলাকার ডেল ক্লোজে একটি শিল্প এলাকায় দুপুরে অভিযানে যায় পুলিশ। এসময় এই ক্ষতিকারক পর্দাথের মাধ্যমে তারা আহত হন।

এদিকে অবৈধ মাদক পাচার ও রাখার কারনে বেশ কয়েকজন পুরুষকে আটক করেছে পুলিশ। মেট পুলিশ জানিয়েছে, আহত পুলিশ অফিসারদের পরিবারকে ইতিমধ্যে জানানো হয়েছে।