ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে গত ২৪ ঘন্টায় (শুক্রবার) করোনায় আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর সংখ্যা আরো বেড়েছে। গত ৮ মে‘র পর সর্বাধিক সংখ্যক ৪৩২২ জন করোনায় আক্রান্ত হয়েছে। করোনা পরিস্থিতির অবনতি ঘটতে থাকায় উত্তর পূর্ব ইংল্যান্ডের পর উত্তর পশ্চিম, মিডল্যান্ডসসহ বেশ কয়েকটি কাউন্সিলে লকডাউন ঘোষণা করা হয়েছে। এসকল এলাকায় রাত ১০টার পর কারফিউ জারী করা হয়েছে। ইতিমধ্যে আংশিক লকডাউনে রয়েছে, ম্যানচেস্টার, বার্মিংহামসহ আরো বেশ কয়েকটি বড় বড় শহর। ইংলান্ডের মোট ১৩ মিলিয়ন মানুষ লকডাউনের আওতায় রয়েছে।
এদিকে ২৪ ঘন্টায় মৃত্যু বরণ করেছেন ২৭ জন। গতকাল বৃহস্পতিবার ছিলো ২১ জন, বুধবার ছিলো ২০ জন, মঙ্গলবার ছিলো ২৭ জন, সোমবার ছিলো ৯ জন। মোট মৃতের সংখ্যা ৪১ হাজার ৭৩২ জন। এই মৃত্যুর পরিসংখ্যান গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।
বিবিসি জানিয়েছে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৩২২ জন। গতকাল বৃহস্পতিবার ছিলো ৩৩৯৫ জন, বুধবার ছিলো ৩৯৯১ জন, মঙ্গলবার ছিলো ৩১০৫ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৮৫ হাজার ৯৩৬ জন। (সূত্র দ্যা সান)
এদিকে হাসপাতাল সূত্র জানিয়েছে গতকাল হাসপাতালে ১৬ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ১৪ জন, ওয়েলসে ১ জন, স্কটল্যান্ডে ১ জন, উত্তর আয়ারল্যান্ডে নতুন করে কোন মৃত্যুর খবর প্রকাশ করেনি। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার।
ইংল্যান্ডের যে ১৪ জন মৃত্যুবরণ করেছেন তাদের বয়স ৪১ থেকে ৯৩ বছর।















