ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা আবারো ব্যাপক হারে বাড়ছে। গত ২৪ ঘন্টায় (সোমবার) ২৯৪৮ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। গতকালের চেয়ে বেড়েছে মৃত্যুর সংখ্যা। করোনায় বেশি সংখ্যক মানুষ আক্রান্ত হওয়ার জন্য তরুনদের নিয়ম না মানাকে দায়ী করেছেন হেলথ সেক্রেটারী ম্যাট হ্যানকক।
গত ২৪ ঘন্টায় মৃত্যু বরণ করেছেন ৩ জন। গতকাল রবিবার ছিলো ২ জন, শনিবার ছিলো ১২ শুক্রবার ছিলো ১০ জন। মোট মৃতের সংখ্যা ৪১ হাজার ৫৫৪ জন। এই মৃত্যুর পরিসংখ্যান গতকাল রবিবার বিকাল ৫টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।
এদিকে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ার জানিয়েছে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৯৪৮ জন। গতকাল রবিবার ছিলো ২৯৮৮ জন, শনিবার ছিলো ১১৭৫ জন, শুক্রবার ছিলো ১৯৪০ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৫০ হাজার। (সূত্র বিবিসি)
এদিকে হাসপাতাল সূত্র জানিয়েছে গতকাল হাসপাতালে ৪ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৪ জন, ওয়েলসে, স্কটল্যান্ডে ও উত্তর আয়ারল্যান্ডে নতুন করে কোন মৃত্যুর খবর প্রকাশ করেনি। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার।















