সিলেট সংবাদদাতা: মৌলভীবাজারের কুলাউড়ায় হাকালুকি হাওরে বজ্রপাতে দু’জন নিহত হয়েছেন।বৃহস্পতিবার বিকাল ৪টার সময় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুলাউড়া উপজেলার সিংহনাদ গ্রামের রফিক মিয়ার পুত্র ফাহিম মিয়দ(১১) ও বড়গাঁও গ্রামের নরেন্দ্র মালাকারের পুত্র হরি মালাকার(৫৫)।
উপজেলার ভাটেরা এলাকার হাকালুকি হাওরের তীরে বজ্রপাতের ঘটনায় তারা নিহত হন।
ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাখি আহমদ এ তথ্য নিশ্চিত করেন।স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতের উভয় পরিবারকে মৌলভীবাজার জেলা প্রশাসকের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেয়া হয়েছে।















