ওয়ানবাংলানিউজ: করোনাভাইরাসের কারনে পবিত্র ঈদুল ফিতরের সময় লকডাউনে ছিলো পুরো ব্রিটেন। আর তাই ঈদের কেনাকাটা কিংবা মসজিদে গিয়ে ঈদের জামাত আদায় করতে পারেননি ব্রিটেনের মুসলিম সম্প্রদায়। তবে এবার লকডাউন সীথিল হওয়ায় পূর্ব লন্ডনে শেষ মুহুর্তে জমে উঠেছে ঈদের কেনাকাটা। মাকের্টগুলোতে ক্রেতাদের ব্যাপক সমাগত দেখা গেলেও পন্য বিক্রি নিয়ে দোকানীদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ক্রেতারা বলছেন, দোকানগুলোতে চাহিদা অনুযায়ী মালামাল নেই। মূল্যও বেশি। তবে বিক্রেতারা বলছেন, লকডাউনের কারনে ভারত কিংবা বাংলাদেশ থেকে তারা চাহিদা অনুযায়ী পন্য আনতে পারছেন না। কিন্তু মূল্য বাড়েনি। টাওয়ার হ্যামলেটস এলাকার পপলার, উইটটি মার্কেট ও হোয়াইটচ্যাপেল ঘুরে দেখা গেছে স্বাস্থ্যবিধি মেনেই ঈদুল আযহায় কেটাকাটা করছেন পূর্ব লন্ডনের বাসিন্দারা।

টাওয়ার হ্যামলেটসের ছোট বড় মাকেট ও দোকানগুলোতে দেখা গেছে ক্রেতাদের উপস্থিতি। দোকানে ক্রেতা থাকলেও বিক্রি হচ্ছে তুলনামূলক কম। দোকান ভেদে রয়েছে ভিন্নমত দোকানীদের।
আর ক্রেতারা বলছেন বহু দোকান ঘুরেও মিলছেনা চাহিদা অনুযায়ী পন্য। একই সাথে অন্যান্য বছরের তুলনায় কেনাকাটায় মূল্য দিতে হচ্ছে বেশি বলে অভিযোগ ক্রেতাদের।
এদিকে দোকানীরা বলছেন, বরাবরের মত এবারো ঈদে আবায়া এবং পাঞ্জাবিই বিক্রি হচ্ছে বেশি।
একাদিক দোকানীসহ ক্রেতারা বলছেন, করোনা পরিস্থিতির কারনেই শপিংয়ের প্রতি আগ্রহ কম ক্রেতাদের। একারনে অনেকেই অনলাইনে শপিং করছেন। অনলাইনের প্রতি ক্রেতাদের আগ্রহ বাড়ছে প্রতিনিয়ত। তাই দোকানগুলোকেও অনলাইনে পণ্য বিক্রিতে প্রদক্ষেপ নিতে পরামর্শ দিচ্ছেন অনেকে।















