ব্রিটেনে করোনায় সর্বনিম্ন মৃত্যু: গত ২৪ ঘন্টায় (সোমবার) মৃতু ১১ জনের : আক্রান্ত ৫৩০ জন

1773
file picture

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আবারো সর্বনিম্ন মৃত্যু হয়েছে। গত ১০ মার্চের পর আজ সোমবার সর্বনি¤œ মৃত্যুর সংখ্যা রেকর্ড করা হয়েছে। কমেছে আক্রান্ত সংখ্যাও। টানা ৫দিনে স্কটল্যান্ডে করোনায় কারো মৃত্যু হয়নি।

এদিকে যুক্তরাজ্যে গত ২৪ ঘন্টায় (সোমবার) মৃত্যু হয়েছে ১১ জনের। এর আগে গতকাল রবিবার ছিলো ২১ জন, শনিবার ১৪৮ জন শুক্রবার ৪৮জন। মোট মৃতের সংখ্যা ৪৪ হাজার ৮৩০ জন। এই মৃত্যুর পরিসংখ্যান হাসপাতাল ও হাসপাতালের বাইরের সংখ্যা যুক্ত করা হয়নি।

এদিকে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ার জানিয়েছে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৩০ জন। গতকাল রবিবার ছিলো ৬৫০ জন, শনিবার ৮২০ শুক্রবার ছিলো ৫১২ জন। মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৯০ হাজার ১৩৩ জন।

বিবিসি জানিয়েছে গত ২৪ ঘন্টায় ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ১১ জন, ওয়েলসে, স্কটল্যান্ডে ও উত্তর আয়ারল্যান্ডে নতুন করে কোন মৃত্যুর খবর প্রকাশ করেনি। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার। তবে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ারের দেয়া হিসেবই সরকারীভাবে গ্রহনযোগ্য।