ব্রিটেনে ৫শ হাজার পাউন্ডের মধ্যে নতুন বাড়ী কিনলে স্ট্যাম্প ফি লাগবে না

4119

মো: রেজাউল করিম মৃধা: করোনাভাইরস মহামারির অর্থনৈতিক মন্দা অবস্থা কে স্বচল করতে বৃটিশ সরকার ভিন্ন ভিন্ন উদ্দ্যোগ গ্রহন করছে। ব্রিটেনে এই করোনাভাইরস মহামারিতে বাড়ী ঘর কেনা বেচা এমনিতেই কম হচ্ছে। দীর্ঘ দিন পর বাড়ী দাম কমেছে। প্রায় শতকরা ১৪ শতাংশ ।

বাড়ী ঘর বেচা কেনা যেন বাড়ে সে জন্য বৃটিশ সরকারের চ্যানচ্যালর রিশি সুনাক ঘোষনা দেন .”বাড়ী দম £৫০০,০০০ পাউন্ড পর্যন্ত হলে রেজিস্টি খরচ ৬ মাসের জন্য মৌকুফ করা হলো”।£৫০০,০০০ পাউন্ড পর্যন্ত কোন রেজিস্ট্র খরচ লাগবে না । এই নিয়ম আগামী ৬ মাস পর্যন্ত বহাল থাকবে। তিনি আশা প্রকাশ করেন। “স্ট্যাম্প ডিউটি মৌকুফ হলে অনেক ক্রেতাই বাড়ী ঘর কিন্তে আগ্রহী হবেন”।

লক ডাউনের ফলে অর্থনৈতিক মন্দ অবস্থায় প্রোপার্টির উপর প্রভাব ফেলেছে। ব্রিটেনের অন্যতম সংস্থা “লেন্ডার ন্যাশন ওয়াইড জানায়। একটি বাড়ীর মূল্যের ১.৪ শতাংশ হ্রাস পেয়েছে। এটা প্রোপার্টি মার্কেটের জন্য চ্যালেঞ্জিং সময়।

তবে ব্যাংক অব ইংল্যান্ড বলছে লক ডাউনের ফলে সৃস্ট মন্দা থেকে বৃটেন দ্রুত ফিরে আসবে। লক ডাউন শিথিলের সাথে সাথে অর্থনৈতিক অবস্থা সচল হবে।
সেই লক্ষে বৃটিশ সরকার কাজ করে যাচ্ছে। দিচ্ছে নতুন নতুন আইডিয়া। জন সাধারন কে উদ্বুদ্ধ করার নানা কৌশল । বাড়ী ঘর বিক্রি এবং প্রোপার্টির মার্কেট স্বচল হলে। বৃটেনের অর্থনৈতিক অবস্থা হবে আরো স্বচল ।

স্ট্যাম্প ডিউটি ফি মৌকুফ ঘোষনাকে স্বাগত জানিয়েছেন ক্রেতার।

পৃথক সংবাদ
৪ জুলাই থেকে চালু হয়েছে ইংল্যান্ডের রেস্টুরেন্ট, পাব ও হেয়ার ড্রেসিং ব্যবসা। প্রথম দিনে পাব এবং সেলোনে প্রচন্ড ভীড় থাকলেও রেস্টুরেন্টগুলো ছিল অনেকটা ক্রেতাশূন্য।