ডিএমপিতে ৩২ এসি পেলেন নতুন দায়িত্ব, ২০ জনকে বদলি

275

ঢাকা সংবাদদাতা: ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) নতুন পদ সৃষ্টি করে সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার ৩২ কর্মকর্তাকে সেই সব পদে নিয়োগ দেয়া হয়েছে। অপরদিকে ডিএমপির সহকারি পুলিশ কমিশনার পদমর্যাদার ২০ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত পৃথক দুই অফিস আদেশে এ পুনর্বিন্যাস ও বদলি করা হয়।