পূর্ব লন্ডনে বন্দুকের গুলিতে যুবকের মৃত্যু

1171

ওয়ানবাংলানিউজ: পূর্ব লন্ডনের হ্যাকনি এলাকায় বন্দুকের গুলিতে আহত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বিবিসি জানায় শুক্রবার রাত সাড়ে ১১টায় ব্র্যাকেনফিল্ড ক্লোজে গুলিবিদ্ধ হয়ে ২০ বছর বয়সী যুবকের মৃত্যু হয়।
জরুরী স্বাস্থ্যসেবীরা জানায় ঘটনাস্থলেই আহত ব্যক্তির মৃত্যু হয়েছে। তার নিকট আত্মীয়কে ইতিমধ্যে জানানো হয়েছে।
এই ঘটনার সাথে জড়িত কাউকে এখনো পুলিশ আটক করতে পারেনি। তবে তদন্ত অব্যাহত রয়েছে।
সেকশন ৬০ এর ক্ষমতাবলে এলাকায় স্টপ এন্ড সার্চ করা হচ্ছে।