শিশুদের ফ্রি ভ্রমনের সুযোগ বহাল রাখতে লন্ডন মেয়রের আহ্বান

1847

ওয়ানবাংলানিউজ: করোনাভাইরাসের কারনে আর্থিকভাবে সংকটে পড়ে সরকারের কাছ থেকে শর্তসাপেক্ষে ১.৬ বিলিয়ন পাউন্ড জরুরী ভিত্তিতে বেইল আটক করিয়ে বিপাকে পড়েছেন লন্ডন মেয়র সাদিক খান। একদিকে কনজেশন চার্জবৃদ্ধিসহ যানবাহনে বাড়া বৃদ্ধি এমনকি ১৮ বছরের কম বয়সের শিশু-কিশোরদেরও ভাড়া আদায়ের ঘোষণায় ব্যাপক সমালোচনারমুখে পড়তে হয়েছে।

এ কারনে  ১৮ বছর বয়সীদের ফ্রি ভ্রমনের সুযোগ অব্যাহত রাখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন লন্ডন মেয়র সাদির খান।

সরকারের এই শর্ত অনুযায়ী জরুরী তহবিল পাওয়ার পর ১৮ বছর বয়সীদের ফ্রি ভ্রমনের সুযোগ সাময়িক সময়ের জন্যে বাতিল করা হবে বলেও ঘোষণা দিয়েছিল টিএফএল। একই সঙ্গে বেইল আউটের শর্ত অনুযায়ী, করোনা সংকটের মাঝেই যাত্রীদের কাছ থেকে বাস ভাড়া আদায় করা হয়। যা ২৩ শে মার্চ লকডাউন শুরুর পর থেকে স্থগিত ছিল। এছাড়াও সকালে ব্যস্ত সময়ে ষাটোর্ধদের ফ্রি ভ্রমনের সুযোগ প্রত্যাহারের ঘোষণা দেয় টিএফএল। সরকারের বেইল আউট শর্তের অংশ হিসেবেই আগামী ২২ জুন থেকে সাময়িকভাবে বাড়ানো হচ্ছে কনজেশন চার্জ।

ট্রান্সপোর্ট সেক্রেটারী গ্রান্ট শাপসের কাছে লেখা চিঠিতে মেয়র আরো বলেছেন, করোনায় আর্থিক সংকটে থাকা লন্ডনের দরিদ্র পরিবারগুলোর জন্য ফ্রি ভ্রমনের সুযোগ প্রত্যাহার বাড়তি ভুগান্তির সৃস্টি করবে। পরিবারগুলোর উপর অর্থনৈতিক চাপ বাড়বে।

টিএফএলের বর্তমান নিয়ম অনুযায়ী, অনুর্ধ্ব ১৮ বছর বয়সীদেক ফ্রি ওয়েস্টার কার্ড বা বয়সবেধে কম ভাড়া দিয়ে ভ্রমন করার সুযোগ রয়েছে। লন্ডনের প্রায় ৩০ শতাংশ শিশু-কিশোর, যারা বাসে স্কুলে আসা-যাওয়া করে তারা আইনসম্মতভাবেই ফ্রি ভ্রমনের দাবীদার

এদিকে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে, বেইল আউটের সঙ্গে জুড়ে দেওয়া শর্তগুলো পুনর্বিবেচনার জন্য পর্যালোচনা অব্যাহত রয়েছে।

পৃথক সংবাদ: ব্রিটেনে বাংলাদেশী মিনিক্যাব ড্রাইভার